সূচকের পতনে লেনদেন শেষ

সূচকের পতনে লেনদেন শেষ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:১৩

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে কমেছে লেনদেনও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।সূত্র-ডিএসই-সিএসই।

রবিবার ডিএসইতে ৭২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ৭৩ কোটি ৭৮ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৭৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২০ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading