দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:১৮

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪৫ প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দর বেড়েছে, ৮৫টির দর কমেছে, ২৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে জেমিনি সী ফুডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গত বৃহস্পতিবার জেমিনি সী ফুডের ক্লোজিং দর ছিল ৫২৯ টাকা ৪০ পয়সা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৪২ টাকা ৮০ পয়সা। তাতে রবিবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮৬ টাকা ৬০ পয়সা বা ১৬.৩৫ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বিডি ল্যাম্পসের ১০.৩১ শতাংশ, জেএমআই হসপিটালের ৯.৯৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৬৬ শতাংশ, নাভানা ফার্মার ৯.৪৫ শতাংশ, সিনোবাংলার ৯.২৯ শতাংশ, লুবরেফের ৮.৩৭ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৮.৩২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৮ শতাংশ এবং দেশ জেনারেল ইন্সুরেন্সের ৭.৪৬ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading