টি-টোয়েন্টি বিশ্বকাপ: সবচেয়ে বেশি উইকেট হাসারাঙ্গার

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সবচেয়ে বেশি উইকেট হাসারাঙ্গার

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৫

ইংল্যান্ডের শিরোপা জয়ে শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। প্রায় এক মাসের এই প্রতিযোগিতায় দাপট দেখিয়েছে বিশ্বের সব নামি-দামি বোলাররা। তবে নিজের জাত চেনাতে ব্যর্থ হয়েছেন অনেক তারকা বোলারও। আবার নিজেকে মেলে ধরেন অনেক অচেনারাও।

আসরের প্রথম পর্ব খেলে আসা লঙ্কান তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে অবস্থান করছেন। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা তথা আসর সেরা ইংল্যান্ডের স্যাম কারান ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।

সহযোগী দল নেদারল্যান্ডসের বাস ডি লিড ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তিনি আছেন তালিকার তৃতীয় স্থানে। জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানি ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে এই তালিকার চতুর্থ স্থানে নিজের নাম লিখিয়েছেন। আর সবশেষ পঞ্চম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি আনরিখ নর্কিয়ে। ৫ ম্যাচে তার উেইকেট সংখ্যা ১১।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading