এসপি আলী হোসেনকে বাধ্যতামূলক অবসর

এসপি আলী হোসেনকে বাধ্যতামূলক অবসর

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৫৯

পুলিশের আরেক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। মো. আলী হোসেন ফকির নামের ওই কর্মকর্তা খুলনায় তৃতীয় এপিবিএনের অধিনায়ক ছিলেন।

বর্তমানে তিনি পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত আছেন। বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার চাকরিচ্যুতির কথা জানানো হয়েছে।

গত ৩১ অক্টোবর ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম অবসরে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।

তারা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading