খালি পেটে কলা খাওয়া কি ঠিক?

খালি পেটে কলা খাওয়া কি ঠিক?

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:০৫

কলার পুষ্টিগুণের কথা সবারই জানা। মানসিক অবসাদে ভুগলেও প্রতিদিনের খাদ্যতালিকায় কলা রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে হৃৎপিণ্ড ভালো রাখা- সব কিছুতেই কলার ভূমিকা অনন্য।

যদিও কথায় বলে, ‘দিনে একটি আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়া থেকে দূরে রাখে’। তবে খেয়াল করলে দেখা যাবে, মানুষ আপেল না কলাই বেশি খায়। কারণ এই ফল সহজলভ্য, খাওয়া সহজ, আর যেকোনো কিছুর সঙ্গেও মিশিয়ে খাওয়া যায়। তবে খালি পেটে খাওয়া নিরাপদ নয়।

বিশেষজ্ঞদের মতে, কলায় কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমে। এতে থাকা আয়রন রক্তাল্পতার মতো রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। ট্রিপটোফ্যান, ভিটামিন বি৬, ভিটামিন বি-র মতো একাধিক স্বাস্থ্য উপকারী গুণ সমৃদ্ধ এই ফল শরীরের যত্ন নেয়। কিন্তু এত কিছু গুণ থাকা সত্ত্বেও প্রশ্ন ওঠে খালি পেটে কলা খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর?

বিশেষজ্ঞরা বলছেন, কলায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি। এগুলি শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে খালি পেটে এই ফল খেলে উপকারের চেয়ে বেশি অপকার হয়। কলায় চিনির পরিমাণও অনেক বেশি। অনেক ক্ষণ না খেয়ে থাকার পর কলা খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ফলে দিনের শুরুতে খালি পেটে কলা খাওয়ার অভ্যাস ডায়াবেটিসের কারণ হতে পারে। কলা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমায়। পাশাপাশি খালি পেটে কলা খেলে এই সমস্যা উল্টে বেড়ে যেতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, সকালে কলা খেতেই পারেন। তবে অবশ্যই খালি পেটে নয়। কিছু না খেয়ে প্রথমেই কলা খেলে অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া খালি পেটে কলা খেলে রক্তে ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর প্রভাব পড়তে পারে হৃৎপিণ্ডের উপরও। ওটস, পাউরুটি বা অন্য কোনও খাবার খাওয়ার পর কলা খেতে পারেন। তা হলে সমস্যা নেই। আবার কলা, ওটস, বেরি, ম্যাপল সিরাপ, কাঠবাদাম দিয়ে একটি স্মুদিও বানিয়েও খেতে পারেন। এতে শরীর ভিতর থেকে সুস্থ থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading