অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুরের ‘অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ গ্রহণ

অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুরের ‘অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ গ্রহণ

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪৫

করোনাকালীন প্রেক্ষাপটে প্রবাসীদের রেমিট্যান্স ডরমেটরী হতে সংগ্রহের মাধ্যমে দেশে প্রেরণের জন্য দ্য রেমিট্যান্স অ্যাসোয়িসেশন, সিঙ্গাপুর কর্তৃক আয়োজিত ‘গালা ডিনার এ্যন্ড অ্যাওয়ার্ড নাইট-২০২২’ এ অগ্রণী এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুরকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড হস্তান্তর করেন মিস ইন্দ্রানী থুরাই রাজা, মিনিষ্টার ,প্রাইম মিনিষ্টার্স অফিস, সেকেন্ড মিনিষ্টার ফর ফ্যাইন্যান্স, সেকেন্ড মিনিষ্টার ফর ডেভেলপমেন্ট। ক্রেষ্টটি গ্রহণ করেন অগ্রণী এক্সচেঞ্জ হাউজ, সিঙ্গাপুরের সিইও এ্যন্ড ডিরেক্টর আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম এবং অপারেশন’স ম্যানেজার নেছার আহমেদ মিশুক।

প্রসঙ্গত, কোভিড-১৯ সময়ে সিঙ্গাপুর সরকার কর্তৃক প্রবাসী শ্রমিকদের ডরমেটরী হতে বাইরে যাওয়ার উপর নিষেধাঞ্জা আরোপ করা হয়। ফলে প্রবাসী শ্রমিকরা দেশে রেমিট্যান্স প্রেরণ করতে পারছিলেননা। এমতাবস্থায় সিঙ্গাপুরের লোকাল ম্যানেজমেন্ট মিনিষ্ট্রি অব ম্যান পাওয়ার এবং মনিটরি অথরিটি অব সিংগাপুর এর লিখিত অনুমোদন সাপেক্ষে কোভিড আক্রান্ত ৬টি ডরমেটরী হতে সপ্তাহে ৪দিন সশরীরে টাকা সংগ্রহ করে দেশে প্রেরণ করার ব্যবস্থা করা হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading