রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৩
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:০৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’ অভিযানে দুই হাজার ৫৭০টি ইয়াবা, সাড়ে ২১ গ্রাম হেরোইন, ১১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইউডি/কেএস

