দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৫ প্রতিষ্ঠানের মধ্যে ২০টির দর বেড়েছে, ৬৩টির দর কমেছে, ২২০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এইচ আর টেক্সটাইলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার এইচ আর টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১২৭ টাকা ৫০ পয়সা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১১৫ টাকা ৯০ পয়সা। তাতে বুধবার কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ৮.২৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.২৫ শতাংশ, জেমিন সী ফুডের ৬.৮৪ শতাংশ, সিনোবাংলার ৬.৬৬ শতাংশ, নাভানা ফার্মার ৬.৬৪ শতাংশ, ই-জেনারেশনের ৬.১৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.১১ শতাংশ, ওরিয়ন ইনফিউশরে ৫.৯৭ শতাংশ এবং জেএমআই হসপিটালের ৫.৮৪ শতাংশ দর কমেছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading