প্রথম ঘণ্টায় লেনদেন ১০৫ কোটি ৭৫ লাখ টাকা

প্রথম ঘণ্টায় লেনদেন ১০৫ কোটি ৭৫ লাখ টাকা
ছবিটি প্রতীকী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১২:০৫

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১০৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ পয়েন্টে।
আজ ডিএসইতে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান- পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading