শীতে ঝাল পুলি পিঠার রেসিপি

শীতে ঝাল পুলি পিঠার রেসিপি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১০:০০

পুলি পিঠা কে না পছন্দ করেন। কেউ নারকেলের পুর দেওয়া পুলি খান। কেউবা পছন্দ করেন তিলের পুর। কিন্তু মিষ্টি খাবার অনেকে পছন্দ করেন না। তারা চাইলে বানিয়ে ফেলতে পারেন ঝাল পুরি। মাংসের পুর দেওয়া এই পুলি বিকেলের আড্ডা জমিয়ে তুলবে। চলুন জেনে নিই রেসিপি

উপকরণ
চালের গুঁড়া- ৩ কাপ, হাড়ছাড়া মুরগির মাংস (কিমা করা)- ২ কাপ, মরিচের গুঁড়া- আধা চা চামচ, পেঁয়াজ কিউব করে কাটা- ২ কাপ, কাঁচামরিচ কুচি- ৫টি

হলুদ গুঁড়া- আধা চা চামচ, কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ, গুঁড়োদুধ- ১ টেবিল চামচ, তেল- পরিমাণমতো, দারুচিনি- ৩ টুকরো, এলাচ- ৪টি, পানি ও লবণ- পরিমাণমতো

প্রণালি
প্রথমে পিঠার পুর তৈরি করে নিতে হবে। তেলে দারুচিনি, এলাচ দিন। এরপর পেঁয়াজ দিন। পেঁয়াজ নরম হয়ে এলে মাংসের কিমা এবং সব মসলা দিন। সামান্য দিয়ে ভুনা করে পানি শুকিয়ে নিন। নামানোর আগে কর্নফ্লাওয়ার আর গুঁড়োদুধ দিন।

এবার খামির তৈরির পালা। একটি পাত্রে পানিতে লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এতে চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে হবে। চাইলে চালের গুঁড়ার বদলে ময়দা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নরমাল তাপমাত্রার পানি দিয়ে খামির তৈরি করতে হবে।

খামির থেকে রুটি তৈরি করে মাংসের পুর দিয়ে পুলি পিঠার আকৃতি দিতে হবে।

কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে পিঠাগুলো সোনালি রঙা করে এপিঠ-ওপিঠ ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন সস কিংবা রায়তার সঙ্গে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading