নিষিদ্ধ হতে পারেন রাশমিকা

নিষিদ্ধ হতে পারেন রাশমিকা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪০

ভারতবর্ষের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে সুন্দরী নায়িকাদের ছড়াছড়ি থাকলেও রাশমিকা মান্দানার সৌন্দর্যের জৌলুসটা একটু বেশিই। একারণে দেশটির জাতীয় ক্রাশ হিসেবে পরিচিত এই দক্ষিণি তারকা। সম্প্রতি বেশ বিপাকে পড়েছেন এই লাস্যময়ী। যার কারণে চলচ্চিত্রাঙ্গন থেকে নিষিদ্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে তার।

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের গল্প বলেছিলেন রাশমিকা। সেখানে নিজের প্রথম ছবি ‘কিরিক পার্টি’র কথা তোলেন তিনি। এ সময়য় ছবিটির প্রযোজক ও প্রযোজনা সংস্থার নাম উল্লেখ করেননি।

এতে নাখোশ হয়েছেন নেটিজেনরা। তারা সমালোচনায় মেতেছেন লাস্যময়ী রাশমিকা। এরইমধ্যে টুইটারে ছড়িয়ে পড়া এক বার্তায় জানা গেছে, শিগগিরই কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে রাশমিকাকে নিষিদ্ধ করা হতে পারে। ‘কৃতজ্ঞতাবোধের অভাবে’র কারণে দক্ষিণি সিনেমার পাশাপাশি তার অন্য ভাষার সিনেমাও কর্ণাটকে নিষিদ্ধ করা হতে পারে। তবে এ ব্যাপারে অফিসিয়ালি কোনো ঘোষণা এখনও আসেনি।

‘কিরিক পার্টি’ ছবির প্রযোজক রক্ষিত শেঠি। তার প্রযোজনা প্রতিষ্ঠান পারামাভ স্টুডিওস থেকে নির্মিত হয় ছবিটি। এতে রাশমিকার নায়ক হিসেবে তিনিই ছিলেন। কিন্তু রাশমিকা রক্ষিত ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম একবারের জন্যও উল্লেখ করননি ওই সাক্ষাৎকারে।

জানা গেছে, রাশমিকার সঙ্গে তার প্রেম ছিল, এমনকি তারা বিয়ের জন্য বাগদানও করেছিলেন! কিন্তু কোনও কারণে সেই সম্পর্কে ইতি ঘটে। ধারণা করা হচ্ছে, এ কারণেই সাবেক প্রেমিক ও তার প্রতিষ্ঠানের উল্লেখ করেননি এ নায়িকা।

তবে এতকিছু বোঝার সময় নেটিজেনদের নেই। তারা প্রযোজক ও প্রযোজনা সংস্থার নাম এড়িয়ে যাওয়ায় ভীষণ চটেছেন। পরে এ নিয়ে নেট দুনিয়ায় দীর্ঘ এক লেখা লিখে ক্ষমা চান তিনি। কিন্তু তাতেও পাড় পাননি সমালোচনার হাত থেকে। এবার খড়গ হয়ে ঝুলছে দিক্ষিণি সিনেমা থেকে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading