তাহসান-প্রীতম-জোহাদের কনসার্টে দর্শক শুধু নারী

তাহসান-প্রীতম-জোহাদের কনসার্টে দর্শক শুধু নারী

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৩৫

সামনে আসছে শীত। আর আসন্ন শীতকে ঘিরেই জমে উঠেছে দেশের সংগীতাঙ্গন। দেশে বিভিন্ন স্থানে আয়োজিত হচ্ছে কনসার্ট। এতে অংশ নিয়ে মঞ্চ মাতাচ্ছেন দেশের সংগীতশিল্পীরা।

আগামী ২ ডিসেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজন করা হচ্ছে একটি বিশেষ কনসার্টের। যেখানে দর্শক হিসেবে শুধু মাত্র নারীরাই অংশ নিতে পারবেন।

জানা গেছে, এই বিশেষ কনসার্টটি আয়োজন করছেন দেশের ই-কমার্স প্রতিষ্ঠান ‘সাজগোজ’। প্রতিষ্ঠানটির ফিমেল ফেস্ট শীর্ষক দুই দিনের আয়োজনের একটি অংশ হচ্ছে এই কনসার্টটি। ওই অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান, প্রীতম হাসান ও সন্ধির মতো শিল্পীরা। সেই সঙ্গে আরো মঞ্চ মাতাবেন ব্যান্ড দল নেমেসিসের ভোকাল জোহাদ।

আয়োজকরা জানান, ওই অনুষ্ঠানে দেশের প্রায় পাঁচ হাজারেরও বেশি নারী অংশ নেবেন। তাদেরকে বিনোদন দেওয়ার জন্যই এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। তাই নারীদের পছন্দেই কনসার্টের শিল্পীদের বাছাই করা হয়েছে।

সাজগোজের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারহানা প্রীতি আরো বলেন, সাজগোজের গ্রাহকদের পছন্দের কথা ভেবেই এই আয়োজনের সবকিছু সাজানো হয়েছে। অনুষ্ঠানে নারীরা নিজেদের মতো করে যেন আনন্দ-উচ্ছ্বাসে পছন্দের শিল্পীর গান শুনতে পারে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। কনসার্ট ছাড়াও ওই ফিমেল ফেস্টে আরো থাকছে ফয়সাল তুষারের কোরিওগ্রাফিতে ৩০ জনের বেশি মডেলের অংশগ্রহনে ফ্যাশন শো।

উল্লেখ্য, অনুষ্ঠানে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে নারীরা অংশ নিতে পারবেন। সেই সঙ্গে সাজগোজ’র ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading