আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন তাজউদ্দীনকন্যা রিমি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন তাজউদ্দীনকন্যা রিমি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:২০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমির নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে রিমির নাম ঘোষণা করেন তিনি।

সিমিন হোসেন রিমি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য।

এর আগে মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও সম্পাদক পদে শবনম জাহান শিলার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading