মাদক সন্ত্রাসীদের ভয়াবহতা: কার্যকর উদ্যোগ নিশ্চিত কাম্য
শোয়েব শাহরিয়ার । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১০:০০
সশস্ত্র মাদক সন্ত্রাসীরা কতটা ভয়ংকর- এমন খবর সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, এমনিতেই মাদকের আগ্রাসনের ভয়াবহতা ক্রমাগত বাড়ছে। আবার যদি মাদক সন্ত্রাসীরা ভয়ংকর হয়ে উঠে তবে তা কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। মাদক সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পাশাপাশি আধিপত্য বিস্তারে এসব অস্ত্র তারা ব্যবহার করছে।
সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। একাধিক গোয়েন্দা সূত্র বলছে, মাদক চোরাকারবারিরা মাদক বিক্রির টাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র কিনছে। বিভিন্ন সীমান্তের চোরাপথ দিয়ে তা তাদের হাতে আসছে। পার্বত্য অঞ্চল, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের অস্ত্রের চালান ঢোকার তথ্য গোয়েন্দারা পেয়েছে। সার্বিক বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। সর্বোপরি আমরা বলতে চাই, মাদক ব্যবসার সঙ্গে জড়িদের চিহ্নিত করে যেমন আইনের আওতায় আনতে হবে। তেমনি এর পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে কার্যকর উদ্যোগ নিশ্চিত হোক এমনটি আমাদের কাম্য।
লেখক: কলামিস্ট।
ইউডি/কেএস

