ছাত্রলীগের সম্মেলন ৬ ডিসেম্বর

ছাত্রলীগের সম্মেলন ৬ ডিসেম্বর
এরপর আগামী ৮ ও ৯ ডিসেম্বর দুদিনব্যাপী ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১৪

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (২৭ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তা স্থগিত করা হয়। ওই সময় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, জাপান সফরের কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যদিও পরে সফরটি স্থগিত করা হয়। ওই সফর থেকে প্রধানমন্ত্রীর ফেরার কথা ছিল ৩ ডিসেম্বর। সে জন্য ৩ ডিসেম্বর হতে যাওয়া ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়।

এরপর আগামী ৮ ও ৯ ডিসেম্বর দুদিনব্যাপী ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। সংগঠনটির দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২০ নভেম্বর এ তথ্য জানা যায়। এদিকে, রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, ছাত্রলীগের সম্মেলন হবে ৬ ডিসেম্বর।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading