‘সবচেয়ে শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র হওয়াই উত্তর কোরিয়ার লক্ষ্য’

‘সবচেয়ে শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র হওয়াই উত্তর কোরিয়ার লক্ষ্য’
‘রাষ্ট্র ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বকে নির্ভরযোগ্যভাবে রক্ষার জন্য পারমাণবিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। দুনিয়ার সবচেয়ে শক্তিধর কৌশলগত শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।’

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৪৩

দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র হওয়াই উত্তর কোরিয়ার চূড়ান্ত লক্ষ্য।

শনিবার (২৬ নভেম্বর) এমন মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং-উন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

কিম বলেন, ‘রাষ্ট্র ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বকে নির্ভরযোগ্যভাবে রক্ষার জন্য পারমাণবিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। দুনিয়ার সবচেয়ে শক্তিধর কৌশলগত শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।’

এই শতাব্দীতে এমন পদক্ষেপ নজিরবিহীন। তিনি জানান, ঘোষিত লক্ষ্য অর্জনে সম্প্রতি দেশটির সবচেয়ে বড় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক উৎক্ষেপণের সঙ্গে যুক্ত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে জড়িত বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্টরাও দেশটির ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্য এবং বিশ্বস্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এ সময় তারা কিমের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading