সব খেলার মাঠ উদ্ধার করতে চায় ডিএনসিসি

সব খেলার মাঠ উদ্ধার করতে চায় ডিএনসিসি
আগামী ডিসেম্বরের মধ্যে আরও ২৪টি মাঠ উদ্ধার করে ডিএনসিসির পক্ষ থেকে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমরা ঢাকা শহরের সব খেলার মাঠ উদ্ধার করতে চাই। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। মিরপুরে প্যারিস রোডের মাঠের জায়গায় ৩১টি প্লট হয়ে গিয়েছিল, আমরা তা উদ্ধার করেছি, এখন সেটি একটি মাঠ। বর্তমানে সেখানে সবাই খেলাধুলা করতে পারছে।’

রোববার (২৭ নভেম্বর) মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের আন্তঃবিভাগের ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমাদেরকে আপনারা জানান- কোথায় মাঠ দখল হয়ে আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা ঢাকা শহরের মাঠগুলো উদ্ধার করব।’

আগামী ডিসেম্বরের মধ্যে আরও ২৪টি মাঠ উদ্ধার করে ডিএনসিসির পক্ষ থেকে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারি তিতুমীর কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে কলেজের ২২টি বিভাগ। এর মধ্যে রয়েছে- বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক, ইসলামী শিক্ষা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, গণিত, পদার্থ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিদ্যা, রসায়ন, মনোবিজ্ঞান, পরিসংখ্যান এবং ভূগোল বিভাগ। এছাড়া নারী শিক্ষার্থী ফুটবলারদের জন্য আলাদা দুটি দল রয়েছে।

আমাদেরকে আপনারা জানান- কোথায় মাঠ দখল হয়ে আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা ঢাকা শহরের মাঠগুলো উদ্ধার করব।

ডিএনসিসি মেয়র

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মহিউদ্দিন, খেলা আয়োজনের আহ্বায়ক শিক্ষক মোজাফফর হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা বানুসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading