বিএনপি-জামায়াতকে উৎখাতের লক্ষ্যে কাজ করতে হবে: হানিফ

বিএনপি-জামায়াতকে উৎখাতের লক্ষ্যে কাজ করতে হবে: হানিফ

উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৫৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির দুর্নীতিবাজ নেতাদের কথায় এই বাংলাদেশ আর পেছনে ফিরবে না। দেশের মানুষ দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের ফের ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাওয়াই দেশের মানুষের লক্ষ্য।’

সোমবার (২৮ নভেম্বর) চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াতকে উৎখাতের লক্ষ্যে কাজ করতে হবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল। আন্দোলন, সংগ্রাম করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না।’

টানা ১৪ বছর রাষ্ট্রক্ষমতায় থাকায় শেখ হাসিনা দেশকে উন্নয়ন, অগ্রগতিতে এগিয়ে কোথায় নিয়ে এসেছেন- সেই বিষয়ে মূল্যায়ন করার সময় এসেছে জানিয়ে হানিফ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আর এক বছর বাকি আছে। ২০০৯ সালে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। বঙ্গবন্ধুকন্যা সেই বাংলাদেশকে আজ কোথায় নিয়ে এসেছেন। আমাদের মূল্যায়ন করতে হবে। জনগণের কাছে তুলে ধরতে হবে। কী ছিল আর কোথায় এসেছি, মানুষকে জানাতে হবে।’

ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটওয়ারী দুলাল।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading