দর বাড়ার শীর্ষে মুন্নু সিরামিক

দর বাড়ার শীর্ষে মুন্নু সিরামিক

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ বুধবার (৩০ নভেম্বর) শেয়ারটির দর ৮ টাকা ১০ পয়সা বা ৭.৯৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ১৬০ বারে ৬ লাখ ৩২ হাজার ৯১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪৫ টাকা ৩ পয়সা বা ৭.৪৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৫০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ২৭ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, আমরা নেটওয়ার্কস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আমরা টেকনোলজি, অ্যাডভেন্ট ফার্মা, পেপার প্রসেসিং ও বিকন ফার্মা লিমিটেড।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading