সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা আর নেই

সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা আর নেই

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:০০

সাবেক মন্ত্রী ও সচিব এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা আর নেই। শনিবার রাত সাড়ে ৯ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভোগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্বীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের ২য় পুত্র। এবিএম গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন বাসসকে আজ সকাল ৭ টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিএম গোলাম মোস্তফা ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ ১৭ বছর ৭টি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দেবিদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ইউডি/এজ্সে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading