ঢাকায় ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:০০
আসন্ন ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া রাজনৈতিক সমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবাহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে ব্রিটিশ দূতাবাস।
এ কারণে মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির ভ্রমণ পরামর্শবিষয়ক ওয়েবসাইটের ট্রাভেল এডভাইজরিতে এ সতর্কতার কথা জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ঘিরে শহরের চারপাশে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক এবং চলাচলে ব্যাঘাত হতে পারে। সমাবেশের কারণে সংঘর্ষ-সংঘাতও হতে পারে, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও থাকতে পারে।
ভ্রমণ সতর্কতায় আরও বলা হয়, আগামী ১০ ডিসেম্বর ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও সম্ভবত বেড়েছে। এ নিয়ে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের বড় ধরনের জমায়েতসহ রাজনৈতিক র্যালি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
ইউডি/এ

