কেন্দ্রীয় ১৪ দলের সভা আজ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৭:০০
কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু’র নিউ ইস্কাটনস্থ বাসভবনে অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ইউডি/কেএস

