ডিএসইতে লেনদেন ফের ৩০০ কোটির নিচে

ডিএসইতে লেনদেন ফের ৩০০ কোটির নিচে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:১২

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে লেনদেন ফের ৩০০ কোটির নিচে অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ২৯৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ১৫ কোটি ৫৮ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৭ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading