জুনের মধ্যেই কক্সবাজারে রেললাইন চালু: রেলমন্ত্রী

জুনের মধ্যেই কক্সবাজারে রেললাইন চালু: রেলমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২৫

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রুটে রেললাইন চালু হবে। তখন সারা দেশ থেকে ট্রেন সরাসরি কক্সবাজারে যাবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় কক্সবাজারের আইকনিক স্টেশনে উপস্থিত সাংবাদিকদের সামনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‌‘একসময় এটি স্বপ্ন ছিল, এখন সেটা বাস্তবায়নের পথে। কক্সবাজারবাসী যেমন অপেক্ষায় আছে, তেমনি সারা দেশের মানুষ ট্রেনে করে পর্যটননগরী কক্সবাজার আসার জন্য অপেক্ষায় আছে। আশা করা যাচ্ছে আগামী বছরের জুনের মধ্যে কাজ সম্পন্ন হবে।’

কক্সবাজারে চলাচলের জন্য ট্যুরিস্ট কোচের আদলে উন্নত মানের কোচ দ্বারা ট্রেন চালানো হবে। এ জন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৫৪টি কোচ কেনা হবে। যেগুলোর জানালা সুপ্রশস্ত। মানুষ অনায়াসে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে বলে মন্ত্রী জানান।

কাজের অবগতি সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।’ মন্ত্রী এ সময় নির্মাণাধীন আইকনিক স্টেশন বিল্ডিংয়ের বিভিন্ন তলা ঘুরে দেখেন। পরে পরিদর্শন কারে প্রায় ৩০ কিলোমিটার ন‌তুন লাইন পরিদর্শন করেন তিনি।

আগামী এপ্রিল মাসের মধ্যে স্টেশন বিল্ডিংয়ের নির্মাণকাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। ইতোমধ্যে ৬০ কিলোমিটার রেললাইন সম্পন্ন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading