সূচকের উত্থানে চলছে লেনদেন
উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:১৯
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে পাঁচটির এবং অপরিবর্তিত রয়েছে ১৪২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৩৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

