মাধ্যমিকে ভর্তির লটারি আজ

মাধ্যমিকে ভর্তির লটারি আজ

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:০২

আজ সোমবার (১২ ডিসেম্বর) সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।

এই লটারি ১০ ডিসেম্বর হবার কথা থাকলেও তা পরিবর্তন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে বেসরকারিতে আগের ঘোষণা অনুযায়ী ১৩ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ২টায় এই ভর্তির লটারি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে লটারির ফল দেখা যাবে। ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন

এবারের লটারিতে আগামী শিক্ষাবর্ষের জন্য সরকারি বিদ্যালয়ে এক লাখ সাত হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ছয় লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫.৮ জন শিক্ষার্থী।

আর বেসরকারিতে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র দুই লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি আসন খালি থাকবে ছয় লাখ ৬৪ হাজার ৮৪৭টি।

সরকারি স্কুলে ৫৯ শতাংশ আসন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ভর্তি সুযোগ পাবেন মাত্র ৪১ শতাংশ আসনে।

গত সোমবার (৫ ডিসেম্বর) সরকারি স্কুল ভর্তিতে নীতিমালা জারি করে প্রজ্ঞাপন দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading