সূচকের উত্থানে চলছে লেনদেন
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৩টির, কমেছে ১৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮৬টি কোম্পানির শেয়ার দর।
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১৫
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২৫২ পয়েন্টে। আর শরিয়াহ্ সূচক (ডিএসইএস) তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৭ পয়েন্টে।
এছাড়া ডিএস৩০ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২০৭ পয়েন্টে।
এই সময়ের মধ্যে মোট ২১৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৩টির, কমেছে ১৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮৬টি কোম্পানির শেয়ার দর।
ইউডি/এ

