ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার লেনদেন
ব্লক মার্কেট ০০১

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৪ লাখ ২০ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৭ কোটি ১ লাখ টাকা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

স্কয়ার ফার্মা লিমিটেড আট কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বেক্সিমকো সাত কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৩ কোটি ২০ লাখ, বিডি থাই ফুড ১ কোটি ৮ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩ কোটি ৭০ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২ কোটি ৩ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৯৬ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৩ কোটি ৯১ লাখ, ম্যারিকো ১ কোটি ৫৬ লাখ, ওরিয়ন ইনফিউশন ৪ কোটি ৩ লাখ, স্যালভো কেমিক্যাল ২ কোটি ৪৭ লাখ ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading