সপ্তাহজুড়ে পুঁজিবারে সূচক ও লেনদেন বেড়েছে
উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:১৪
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৯. ৭২ শতাংশ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯১৮ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকার বা ৫৯.৭২ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৯ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ বেড়ে ছয় হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে চার দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে দুই হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.৩৫ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
ইউডি/এ

