মিয়া খলিফার প্রিয় তিন ফুটবলার
উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:০০
মিয়া খলিফা! নামটা চেনা চেনা লাগছে? হ্যাঁ, বয়স্কশিল্পের লেবানন বংশোদ্ভুত আমেরিকার নাগরিক সেই মিয়া খলিফার কথাই বলছি। গোলাপি দুনিয়ার পাশাপাশি খাবার, খেলাধুলা, ভ্রমণ ইত্যাদি নিয়ে তার আগ্রহের কথা অনেকের জানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রিয় তিন ফুটবল খেলোয়াড় নিয়ে মন্তব্য করেছেন মিয়া খলিফা।
এএফটিভি নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সেই সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেছেন মিয়া খলিফা। চ্যানেলটির প্রতিষ্ঠাতা ও উপস্থাপক রবি লাইল এই তারকাকে বর্তমানে খেলছেন এমন প্রিয় তিন পুরুষ খেলোয়াড়ের নাম বলতে বলেন।
মার্কার এক প্রতিবেদনে বলা হয়, একটু চিন্তা করে মিয়া খলিফা বলেন, বর্তমানে খেলছেন এমন নয়, বরং সর্বকালের সেরা আমার প্রিয় তিন খেলোয়াড়ের নাম বলি। প্রথমেই বলতে হয় ডেভিড বেকহ্যামের নাম।

বেকহ্যাম সম্পর্কে মিয়া খলিফা বলেন, ‘আমি যেহেতু নারী, তাই বেকহ্যামের নাম বলতেই হয়। আমারা বয়স যখন ১২ তখনই তাকে কথা বলতে দেখি। তিনি এমন স্বরে কথা বলতেন, যা শোনে আমার বেশ হাসি পেত।’
মিয়া খলিফার দ্বিতীয় প্রিয় খেলোয়াড় জিনেদিন জিদান। মিয়া খলিফার মতে, ফুটবলে জিদানের মতো উত্তেজনাপূর্ণ কিছু নেই। আমি আক্রমণাত্মক ভাব পছন্দ করি। কিন্তু আজকাল ফুটবল অনেকটা ম্যারম্যারা হয়ে গেছে। এসব বিরক্তিকর। মাথা দিয়ে তার সেই গুতা ফুটবলে স্মরণীয় হয়ে থাকবে।

২৯ বছর বয়সি মিয়া খলিফার সর্বকালের সেরা তৃতীয় পছন্দের ফুটবলার অস্ট্রেলিয়ার অ্যারন মুয়ি।
লাজুক এ মিডফিল্ডার সম্পর্কে খালিফার মন্তব্য, অ্যারন মুয়ির হাবভাব খানিকটা আমেরিকার বাস্কেটবল তারকা কাউহি লিওনার্ডের মতো। লিওনার্ডের মতো মুয়িও ক্যামেরা এড়িয়ে চলেন। কিছুটা হাভাগোবা ধরনের।
ইউডি/এ

