উত্তর ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে নিহত ২, আহত ১২

উত্তর ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে নিহত ২, আহত ১২

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:৫৯

আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৬ দশমিক ১ কিলোমিটার। এটি ক্যালিফোর্নিয়ার হামবোল্ট কাউন্টি শহরে আঘাত হানে।

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, ছয় দশমিক ৪ মাত্রার ভূমিকম্প ওই অঞ্চলে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে অবকাঠামোর ক্ষতিসহ সানফ্রান্সিসকো থেকে প্রায় আড়াইশ মাইল উত্তরে হামবোল্ট কাউন্টির আশপাশের হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading