ইন্ডিয়ার সিকিমে দুর্ঘটনায় ১৬ সেনা সদস্য নিহত

ইন্ডিয়ার সিকিমে দুর্ঘটনায় ১৬ সেনা সদস্য নিহত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৩০

ইন্ডিয়ার সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তর সিকিমের জেমায় এক সেনা ট্রাক বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মৃতদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে ইন্ডিয়ার সেনাবাহিনী।

জানা গেছে, শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুর উদ্দেশে যাত্রা করে তিনটি সেনা ট্রাকের কনভয়। কিন্তু জেমায় আসার পর সেখানে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। দ্রুত আহত সেনাকর্মীদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

এতে চার জন এখন চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন সেনা সদস্য এবং তিন জন জুনিয়র কমিশন অফিসার।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘দেশ তাদের সেবা দায়বদ্ধতার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। মৃতদের পরিবারকে আমার সান্ত্বনা জানাই। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading