অভিনেতাকে বিয়ে করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী

অভিনেতাকে বিয়ে করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৫০

পাকিস্থানের রাজনীতিবিদ ও ক্রিকেটার ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান ফের বিয়ের পিঁড়িতে বসেছেন। অভিনেতা-মডেল মির্জা বিলালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর রেহাম নিজেই দিয়েছেন।

এটি ৪৯ বছর বয়সী রেহাম খানের তৃতীয় বিয়ে। টুইটারে নিজের বিয়ের খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘সিটাটেলে আমাদের বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হলো। আমাদের বিয়েতে মির্জা বিলালের বাবা-মায়ের আর্শীবাদ ছিল আর আমার উকিল হিসাবে হাজির আমার ছেলে।’

রেহামের তৃতীয় স্বামী মির্জা বিলাল বেগ মার্কিন মুলুকে বাস করেন। পেশায় কর্পোরেট জগতের মানুষ হলেও মডেলিং ও অভিনয়ের সঙ্গেও যুক্ত আছেন। তিনি রেহামের চেয়ে ১৩ বছরের ছোট। হাঁটুর বয়সী বিলালকে স্বামী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সাবেক মিসেস ইমরান। বিলালের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অবশেষে এমন এক পুরুষ পেলাম যাকে বিশ্বাস করতে পারি।’

পাকিস্তান বংশোদ্ভূত রেহাম পেশাগত জীবনে একজন সাংবাদিক। ২০১৫ সালে তিনি ইমরান খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু এক ছাদের নিচে বেশিদিন বাস করেননি তারা। মাত্র ১০ মাসের মাথায় আলাদা হয়ে যান।

ইমরান ছিলেন রেহামের দ্বিতীয় স্বামী। মাত্র ১৯ বছর বয়সে ইংল্যান্ডের নামকরা মনরোগ বিশেষজ্ঞ ইজাজ রহমানকে বিয়ে করেছিলেন তিনি। সে ঘরে তিন সন্তান রয়েছে রেহামের। ২০০৫ সালে ডিভোর্স হয় তাদের।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading