দিনের দ্বিতীয় ওভারেই বিদায় শান্ত

দিনের দ্বিতীয় ওভারেই বিদায় শান্ত

উত্তরদক্ষিণ । শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:২০

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে ২২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। তবে বোলারদের নৈপুণ্যে ম্যাচে ফিরেছে টাইগাররা। ভারতকে ৩১৪ রানে থামিয়েছেন তাইজুল, তাসকিনরা। দুজন ৪টি করে উইকেট নিয়ে লিড নাগালের বাইরে যেতে দেননি।  

৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে কোনও উইকেট না হারিয়ে ৭ রানে দ্বিতীয় দিন শেষ করেন শান্ত ও জাকির। ভারতকে লিড দেওয়ার লক্ষ্যে তৃতীয় দিনে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। অশ্বিনের বলে এলবির শিকার হয়ে শান্ত ফেরেন ৩১ বলে ৫ রান করে। প্রথম ইনিংসে ২৪ রান করেছিলেন টাইগার এই ওপেনার।

৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ ব্যাট করছে ১৩ রানে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading