প্রিন্স অ্যান্ড্রুকে প্রাসাদে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রিন্স অ্যান্ড্রুকে প্রাসাদে প্রবেশে নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:০০

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস অবশেষে তার ভাই প্রিন্স অ্যান্ড্রুকে বাকিংহাম প্রাসাদ থেকে বের করে দিয়েছেন। মূলত আমেরিকার এক যৌন নিপীড়নের মামলায় বিচারের সম্মুখীন হওয়ায় এমন বিরূপ অবস্থায় পড়েছেন অ্যান্ড্রু।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই রাজা চার্লস তার ভাই অ্যান্ড্রুকে জানিয়ে দেন, ‘কখনোই তিনি আর রাজপরিবারে ফিরতে পারবেন না।’ সবশেষ গত মাসে রাজা তার ভাইয়ের নিরাপত্তা ব্যবস্থাও তুলে নেন। এবার আনুষ্ঠানিকভাবে তাকে বাকিংহাম প্যালেসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল।

ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা যায়, যৌন হয়রানির মামলায় অভিযুক্ত ৬২ বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রু এ বছরের জানুয়ারিতে তার রাজকীয় খেতাব হারান। মানব পাচারে অভিযুক্ত জেফ্রি এপস্টেইন ও জিস্লেইন ম্যাক্সয়েল দম্পতির সঙ্গে সম্পর্কের জেরে বছর তিনেক আগে ব্রিটিশ রাজপরিবার থেকে ইস্তফা নেন অ্যান্ড্রু।

সর্বশেষ ঘোষণার পর থেকে রাজপ্রাসাদে প্রিন্স অ্যান্ড্রুর জন্য কোনো কক্ষ বা কার্যালয় বরাদ্দ থাকবে না। বলা হয়ে থাকে, প্রয়াত রানি এলিজাবেথ তার ছেলে অ্যান্ড্রুকে প্রাসাদ ব্যবহারের অলিখিত অনুমোদন দিয়ে রেখেছিলেন। ২০২০ সালে রাজপরিবার থেকে ইস্তফা নেওয়ার পরও সীমিত পরিসরে কর্মীদের নিয়ে প্রাসাদে নিজের অবস্থান ধরে রেখেছিলেন প্রিন্স অ্যান্ড্রু।

কিন্তু ভাইয়ের শাসনামলে অ্যান্ড্রু আর বাকিংহাম প্যালেসকে নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন না।

প্রাসাদ সংশ্লিষ্ট এক ব্যক্তি ডেইলি মেইলকে বলেন, ‘প্রাসাদে তার সব ধরনের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে। রাজা এটি পরিষ্কার করেছেন। তিনি (অ্যান্ড্রু) আর রাজকীয় কার্যদায়িত্বে নেই। এখন তিনি নিজের জিম্মায়।’

আমেরিকায় এক যৌন নিপীড়নের মামলায় বিচারের সম্মুখীন হওয়ায় এমন বিরূপ অবস্থায় পড়েছেন অ্যান্ড্রু। তবে প্রিন্স অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর মারা যাওয়ার পর তার ছেলে চার্লস ব্রিটেনের রাজা হিসেবে দায়িত্ব নেন।

রানির স্বামী প্রিন্স ফিলিপ গত বছর ৯৯ বছর বয়সে মারা যান। রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের চার সন্তান—চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড।

মায়ের শেষকৃত্যের আয়োজনেও সামরিক ও রাজকীয় পোশাক পরার অনুমতি পাননি অ্যান্ড্রু।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading