লেনদেন নামল ২০০ কোটির নিচে

লেনদেন নামল ২০০ কোটির নিচে

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৬ ডিসেম্বর) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসতে টাকার অংকে লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে লেনদেন ১২.৭০ শতাংশ কমে ২০০ কোটির নিচে অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ১৯৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ৭ জুলাই আজকের থেকে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১৩৯ কোটি টাকা।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৮ কোটি ৯৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ২২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ১৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading