এলডিপির লিয়াজোঁ কমিটি গঠন

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৫

যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে কর্মসূচি সমন্বয়ের জন্য লিয়াজোঁ কমিটি গঠন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

সংগঠনের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এলডিপির লিয়াজোঁ কমিটিতে তাদের মহাসচিব ও সাবেক মন্ত্রী ডক্টর রেদোয়ান আহমদকে আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নুরুল আলমকে সদস্য সচিব করা হয়েছে।

সেই সঙ্গে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল ও অ্যাডভোকেট মাহবুব মোর্শেদকে সদস্য করা হয়েছে।

বিএনপিও এরই মধ্যে লিয়াজোঁ কমিটি গঠন করেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading