বছরের সেরা ব্যাটার লিটন দাস

বছরের সেরা ব্যাটার লিটন দাস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:১০

চার দিন পরই শেষ হতে যাচ্ছে ২০২২ সাল। এ বছর টাইগারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার লিটন দাস। ২০২২ সালে বাংলাদেশ দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি।

ব্যাট হাতে ৫০ ইনিংস খেলে করেছেন ১৯২১ রান। তিন শতকের সঙ্গে করেছেন ১৩ অর্ধ-শতক, গড় ৪০.০২। লিটনের চেয়ে কেবল ২০২২ সালে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়কের সংগ্রহ ২৫৮৪ রান। একনজরে দেখে নেওয়া যাক ২০২২ সালের লিটনের রান সংখ্যা।

বাংলাদেশের হয়ে ২০২২ সালে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস ১০ ম্যাচের ১৮ ইনিংস খেলে করেছেন ৮০০ রান। এভারেজ ৪৪, স্ট্রাইকরেট ৪৩। চার মেরেছেন ৯৮টি ছক্কা মেরেছেন তিনটি। সর্বোচ্চ রানের ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রানের।

২০২২ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও সবার উপরে লিটন। ১৩ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৫৭৭ রান। এভারেজ ছিল ৭৭, সঙ্গে স্ট্রাইকরেট ৮৩। চার মেরেছেন ৬৭টি, ছক্কা মেরেছেন সাতটি। সর্বোচ্চ রানের স্কোর ছিল ১৩৬ রান, আফগানিস্তানের বিপক্ষে।

২০২২ সালে টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে লিটন। ১৯ ম্যাচ খেলে এই তারকা ব্যাটার সংগ্রহ করেছেন ৫৪৪ রান। এভারেজ ২৯ সঙ্গে স্ট্রাইকরেট ছিল টি-টোয়েন্টি সুলভ ১৪০। ৫৭টি চারের সঙ্গে ১৬ ছক্কা হাঁকিয়েছেন লিটন। সর্বোচ্চ রানের ইনিংস ৬৯, বিপক্ষ দল পাকিস্তান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading