কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত অন্তত ১০

কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত অন্তত ১০
Combodia Casino Fire

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:০০

কম্বোডিয়ার একটি ক্যাসিনোতে আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের বেশি আহত হওয়ার পাশাপাশি আরো অন্তত আটজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ডের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

এদিকে কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাঝরাতে পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি নামের ওই ক্যাসিনোতে অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনার সময় ক্যাসিনোতে জুয়ার একটি ড্র চলছিল। তবে কম্বোডিয়া এ ঘটনায় কোনো হতাহতের কথা উল্লেখ করেনি।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, দুর্ঘটনাটি সীমান্ত এলাকায় হওয়ায় হতাহতরা যেকোনো দেশেরই হতে পারেন। যেসব হাসপাতালে হতাহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তারাও কারো জাতীয়তা নিয়ে কোনো মন্তব্য করেনি।

এইডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading