বছরজুড়ে ডিএসইতে সূচক ও লেনদেনে পতন

বছরজুড়ে ডিএসইতে সূচক ও লেনদেনে পতন
ছবিটি প্রতীকী

উত্তরদক্ষিণ । শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১০

করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে বিশ্বের পুঁজিবাজারের মতো বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের গতিও কিছুটা হ্রাস পেয়েছে৷ বিদায়ী বছরে ডিএসইতে মূল্য সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। আলোচ্য বছরে ডিএসই’র গড় লেনদেন কমেছে ৩৪.৮৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২২ সালে ডিএসইতে ২৪৪ কার্যদিবসে লেনদেনের পরিমাণ দাঁড়ায় দুই লাখ ২৪ হাজার ৪৪৭ কোটি ৯৩ লাখ টাকা। ২০২১ সালে ডিএসইতে ২৪০ কার্যদিবসে লেনদেন হয়েছে তিন লাখ ৫৪ হাজার ৫২ কোটি ৮৬ লাখ টাকার।

বিদায়ী বছরে কমেছে ডিএসই’র গড় লেনদেনের পরিমাণ। ২০২২ সালে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৮৫ লাখ টাকা। ২০২১ সালে গড় লেনদেন ছিল এক হাজার ৪৭৫ কোটি ২২ লাখ টাকা; অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসই’র গড় লেনদেন কমেছে ৫১৪ কোটি ৩৬ লাখ টাকা বা ৩৫ শতাংশ।

মূল্য সূচক

বছরজুড়ে ডিএসই’র মূল্য সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের বছরের চেয়ে ৫৪৯.৮৫ পয়েন্ট বা ৮.১৪ শতাংশ কমে ৬২০৬.৮১ পয়েন্টে দাঁড়ায়৷ ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিল ছয় হাজার ৭৫৬.৬৫ পয়েন্টে।

২০২২ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৭১০৫.৬৯ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৫৯৮০.৫১ পয়েন্ট৷

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading