মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, নিহত ৪
উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০
মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট সিওয়ার্ল্ডের কাছে এ ঘটনা ঘটে। এতে দুই হেলিকপ্টারের নয় যাত্রী আহত হয়েছেন। কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স পরিসেবা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
আহতদের মধ্যে এক নারী ও দুই কিশোরের অবস্থা খুবই গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, কী কারণে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।
অস্ট্রেলিয়ার দক্ষিণ ব্রিসবেন থেকে ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) দূরে মেইন বিচে স্থানীয় সময় দুপুর ২টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে, একটি হেলিকপ্টার উড্ডয়ন করছিল এবং অপরটি অবতরণের সময়ে এ দুর্ঘটনা ঘটে।
ইউডি/এ

