মির্জা ফখরুল-আব্বাসের জামিন শুনানি আজ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪৫
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন শুনানি হবে আজ।
নিম্ন আদালতে চার দফায় জামিন চেয়ে ব্যর্থ হওয়ার পর উচ্চ আদালতে জামিন আবেদন করেন এই দুই নেতা।
সোমবার (২ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন।
রোববার দুই নেতার আইনজীবী জয়নুল আবেদীন বলেছিলেন, ‘জামিন আবেদনের প্রক্রিয়া চলছে। কিছু কাগজপত্রের ঘাটতি আছে। আশা করি সোমবার আবেদন করা হবে।’
বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।
ইউডি/এ

