ইফাদ অটোসের বন্ড অনুমোদন

ইফাদ অটোসের বন্ড অনুমোদন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল, সিকিউরড, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট কুপন বিয়ারিং কর্পোরেট বন্ড ইস্যুর শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (০৪ জানুয়ারি) বিএসইসির ৮৫০তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, এই বন্ডের সর্বনিম্ন কুপন হার ছয় শতাংশ এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডের মেয়াদ পাঁচ বছর।

আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

এই বন্ডের টাকায় ইফাদ অটোস তাদের সহযোগী কোম্পানি ইফাদ মাল্টি প্রোডাস্টস লিমিটেডে ইক্যুইটি বিনিয়োগ করবে এবং নিজস্ব চলতি মূলধনে বিনিয়োগ করবে।

ইসি সিকিউরিটিজ লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। এছাড়াও শর্তানুযায়ী বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত হবে।

ইউডি/এ

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading