সোমালিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৩৫

সোমালিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৩৫

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫

সোমালিয়ার হিরান প্রদেশে জোড়া গাড়ি বোমা হামলায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় ডেপুটি পুলিশ কমিশনার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এ ঘটনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। আল-কায়েদা সংশ্লিষ্ট গ্রুপ আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

মাহাস শহরের জেলা কমিশনার বলেছেন, তার বাড়ি এবং স্থানীয় একজন এমপি এই হামলার টার্গেট ছিল। এদিকে দ্বিতীয় হামলাটি মার্কেট টার্গেট করে চালানো হয় বলে জানান মাহাসের মেয়র মুমিন মোহামেদ হালানে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই বিস্ফোরণ এত বেশি শক্তিশালী ছিল যে উড়ে আসা বস্তুর আঘাতে অনেকেই আহত হয়েছে। আদান হাসান নামে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি বলেন, ‘খুবই ভয়াবহ হামলা ছিল এটি।’

সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি আল-শাবাব।

সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই জঙ্গিগোষ্ঠী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading