র‌্যাশফোর্ড ঝলকে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানইউ

র‌্যাশফোর্ড ঝলকে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানইউ

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চারে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপের চতুর্থ রাউন্ডের টিকিট পেলো। শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডে মার্কাস র‌্যাশফোর্ড ঝলকে ৩-১ গোলে তারা এভারটনকে হারিয়েছে।

র‌্যাশফোর্ড দুটি গোল বানিয়ে দেওয়ার পর পেনাল্টি স্পট থেকে লক্ষ্যভেদ করেন। মাত্র ৩ মিনিট পর অ্যান্তনিকে দিয়ে গোল করান ইংলিশ ফরোয়ার্ড। বক্সে ঢুকে একেবারে গোলমুখের সামনে বল পাঠান তিনি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্লাইড করে সহজ গোল করেন। এই গোল নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে অ্যান্তনিকে, গত ৯ অক্টোবর একই প্রতিপক্ষের জাল কাঁপানোর পর প্রথমবার গোল করলেন তিনি।

১৪ মিনিটে ডেভিড ডি গিয়ার ভুলে গোল হজম করে ম্যানইউ। ডেমারাই গ্রের শট ব্যাকপোস্টে তার পা গলে বেরিয়ে যায় গোলমুখের সামনে। কনর কডি বল ঠেলে দেন জালে। বিরতির পর সাত মিনিটের মাথায় তার আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় ম্যানইউ। বক্সের মধ্যে থেকে নেওয়া র‌্যাশফোর্ডের শট স্লাইড করে নিজেদের জালে জড়ান কডি।

এভারটন আবারও সমতা ফিরিয়েছিল। কিন্তু ভিএআরে অফসাইড হওয়ায় তা বাতিল হয়। আলেজান্দ্রো গার্নাচো বক্সের মধ্যে ফাউল হলে যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন র‌্যাশফোর্ড। বিশ্বকাপ বিরতি থেকে ফিরে এসে পাঁচ ম্যাচে পঞ্চম গোল করলেন তিনি।

২৫ বছর বয়সীর ম্যানইউ ক্যারিয়ারে এই প্রথম টানা পাঁচ ম্যাচ জয় পেলেন। এনিয়ে টানা নবমবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে ইউনাইটেড। ছয় বছরে প্রথম ট্রফির খোঁজে তারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading