‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না’

‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না’

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।’

শনিবার (০৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ের একটি কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘যে আদেশের অজুহাতে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে না, সেই আদেশেই দুবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে। সরকার চাইলেই সেটি সম্ভব।’

তিনি বলেন, ‘চূড়ান্ত আন্দোলনের আগেই সরকারের বোধোদয় হবে।’

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন, ডা. শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃণাল কান্তি রায়, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অ্যাডভোকেট শাহানা পারভীন বকুল প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading