প্রেসিডেন্টের প্যান্টে প্রস্রাব করার ভিডিও প্রকাশ, ছয় সাংবাদিক গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । রবিবার , ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০
দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার সময় ট্রাউজারে প্রস্রাব করে দেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট। আর এ ঘটনার দৃশ্য ভিডিও করায় ছয় সাংবাদিককে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। খবর দ্য গার্ডিয়ানের।
সাংবাদিকদের নিরাপত্তা কমিটি (সিপিজে) শুক্রবার (০৬ জানুয়ারি) জানিয়েছে, দক্ষিণ সুদানের ব্রডকাস্ট করপোরশন (এসএসবিসি) যখনই নিশ্চিত হয়েছে- প্রেসিডেন্টের ওই ঘটনা সাংবাদিকরা ভিডিও করে ছেড়ে দিয়েছেন তখনই দেশটির নিরাপত্তা পরিষদ তাদের গ্রেপ্তার করে।
ডিসেম্বরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট সালভা কির একটি সড়ক উদ্বোধনের আগে অতিথিদের সঙ্গে নিয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছেন। এ সময় হঠাৎ তার পরনের ধূসর ট্রাউজার ভিজে যায় এবং পানি গড়িয়ে নিচে পড়তে দেখা যায়।
এই দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি কোনো টেলিভিশনে প্রচারিত না হলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।
ইউডি/এ

