৫৪ দল ‘ঘোড়ার ডিম পারবে’: ওবায়দুল কাদের

৫৪ দল ‘ঘোড়ার ডিম পারবে’: ওবায়দুল কাদের
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

দেশের ৫৪টি দল আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘৫৪টি দল আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অবস্থান কী হবে? ঘোড়ার ডিম পারবে। ৫৪টা ঘোড়ার ডিম পারবে ৫৪টি বিরোধী রাজনৈতিক দল।’

সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে, দুনীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খেলা হবে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করে দায়মুক্তি দিয়েছে তাদের বিরুদ্ধে খেলা হবে।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুসু সবুর, উপ-প্রচার বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনিবাহী সদস্য সানজিদা খানম উপস্থিত ছিলেন।

এছাড়া কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেসবাহুল হক সাচ্চু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকীও বক্তব্য দেন।

আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading