যুবলীগ নেতা দেবাশীষের শীতবস্ত্র বিতরণ
উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরের বেজপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ করছেন জেলা যুবলীগ নেতা দেবাশীষ রায়।
তিনি জানান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষকে সোয়েটার প্রদান করেন তিনি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেবাশীষ রায় বলেন, ‘বিএনপি-জামায়াত জোট যখন আবারো অগ্নি সন্ত্রাসের ষড়যন্ত্রে বিভোর, যুবলীগ তখন মানবতার মশাল হাতে মানুষের পাশে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের ওপর অন্যায় হলে যুবলীগ চুপ করে বসে থাকবে না।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, তৌফিকুল ইসলাম তিব্বত, শাহিনুর রহমান শোভন, অনিন্দ্য, সাদমান সৌমিক দ্বীপসহ যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা।
ইউডি/এ

