চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : পরিকল্পনামন্ত্রী

চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : পরিকল্পনামন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:১৫

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

শনিবার (১৪ জানুয়ারি) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা ফাউন্ডেশন আয়োজিত গ্রাম দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাকার্তা ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী আজাদুর রহমান সিকদারে সভাপতিত্বে ও ব্যাংকার আবিদুর রহমান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, ডাচ বাংলা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক আবুল কাশেম শিরিন।

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না। তাই তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই তারা দেশে অরাজকতা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু এ চেষ্টা কখনো সফল হবে না। জনগণ তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে। সকল ষড়যন্ত্র আর চক্রান্ত মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’

গ্রাম দিবস উপলক্ষে লাকার্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, গ্রামীণ মেলা, আজীবন সম্মাননা, বিনামূল্যে ঘর প্রদান, গাভী, রিক্সা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading